Header Ads Widget

Hadi24.com - আপনার হারনো বা প্রাপ্তির সংবাদ -জানান বা জানুন
BDData.org - বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সংবাদ ও তথ্য

জিম্মি বা মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের নিরাপত্তার শর্তঃ শামের জিম্মিদের উপর উমার রদিয়াল্লাহু আনহুর আইন

 


আব্দুর রহমান ইবনে গানাম আশআরী (রাঃ) বলেন, আমি নিজের হাতে চুক্তিনামা লিখে উমার (রাঃ)-এর নিকট পাঠিয়েছিলাম যে, সিরিয়াবাসী অমুক অমুক শহুরে খ্রীষ্টানদের পক্ষ হতে এই চুক্তিনামা আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন উমার (রাঃ)-এর নিকট। চুক্তিপত্রের বিষয় বস্তু হচ্ছে- "যখন আপনারা আমাদের উপর এসে পড়লেন, আমরা আপনাদের নিকট আমাদের জান, মাল ও সন্তান-সন্ততির জন্যে নিরাপত্তার প্রার্থনা জানাচ্ছি। আমরা এ নিরাপত্তা চাচ্ছি এ শর্তাবলীর পরিপ্রেক্ষিতে যে, 

  • আমরা এই শহরগুলোতে এবং এগুলোর আশে পাশে নতুন কোন মন্দির, গির্জা এবং খানকা নির্মাণ করবো না। এরূপ কোন নষ্ট ঘরের মেরামত ও সংস্কারও করবো না। 
  • এসব ঘরে যদি কোন মুসলিম মুসাফির অবস্থানের ইচ্ছা করেন তবে আমরা তাঁদেরকে বাধা দেবো না। তাঁরা রাত্রেই অবস্থান করুন অথবা দিনেই অবস্থান করুন। আমরা পথিক ও মুসাফিরদের জন্যে ওগুলোর দরজা সব সময় খুলে রাখবো। যেসব মুসলিম আগমন করবেন আমরা তিন দিন পর্যন্ত তাঁদের মেহমানদারী করবো। 
  • আমরা ঐসব ঘরে বা বাসভূমি প্রভৃতিতে কোন গুপ্তচর লুকিয়ে রাখবো না। 
  • মুসলিমদের সাথে কোন প্রতারণা করবো না। 
  • নিজেদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেবো না। 
  • নিজেরা শিরক করবো না এবং অন্য কাউকেও শিরকের দিকে আহ্বান করবো না। (সম্ভবত মুর্তি পুজা/মুর্তি জাতীয় কিছু সংরক্ষণ)।
  • আমাদের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করার ইচ্ছা করে তবে আমরা তাদেরকে মোটেও বাধা দেবো না। 
  • মুসলিমদেরকে আমরা সম্মান করবো। যদি তাঁরা আমাদের কাছে বসার ইচ্ছা করেন তবে আমরা তাঁদের জন্যে জায়গা ছেড়ে দেবো। 
  • কোন কিছুতেই আমরা নিজেদেরকে মুসলিমদের সমান মনে করবো না। পোশাক পরিচ্ছদেও না।
  • আমরা তাঁদের কথার উপর কথা বলবো না। 
  • আমরা তাঁদের পিতৃ পদবী যুক্ত নামে নামকরণ করবো না। (তাদের বংশের নামের মত নাম ব্যবহার করব না, যেমনঃ শেখ, সাইয়েদ, সিদ্দিকি)।
  • জিন বিশিষ্ট ঘোড়ার উপর আমরা সওয়ার হবো না। আমরা তরবারী লটকাবো না এবং নিজেদের সাথেও তরবারী রাখবো না। 
  • অঙ্গুরীর উপর আরবী নক্শা অংকন করাবো না এবং মাথার অগ্রভাগের চুল কেটে ফেলবো না। 
  • আমরা যেখানেই থাকি না কেন, পৈতা অবশ্য অবশ্যই ফেলে রাখবো। 
  • আমাদের গির্জাসমূহের উপর ক্রুশচিহ্ন প্রকাশ করবো না।
  • আমাদের ধর্মীয় গ্রন্থগুলো মুসলিমদের যাতায়াত স্থানে এবং বাজারসমূহে প্রকাশিত হতে দেবো না। 
  • গীর্জায় উচ্চৈঃস্বরে শংখ বাজাবো না, মুসলিমদের উপস্থিতিতে আমাদের ধর্মীয় পুস্তকগুলো জোরে জোরে পাঠ করবো না।
  • রাস্তাঘাটে নিজেদের চাল চলন ও রীতি নীতি প্রকাশ করবো না।
  • নিজেদের মৃতদের উপর হায়! হায়! করে উচ্চৈঃস্বরে শোক প্রকাশ করবো না এবং মুসলিমদের চলার পথে মৃতদেহের সাথে আগুন নিয়ে যাবো না। 
  • যেসব গোলাম মুসলিমদের অংশে পড়বে তা আমরা গ্রহণ করবো না। 
  • আমরা অবশ্যই মুসলিমদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবো। 
  • মুসলিমদের ঘরে আমরা উঁকি মারবো না।" 

যখন এই চুক্তি পত্র উমার (রাঃ)-এর সামনে পেশ করা হলো তখন তিনি তাতে আরো একটি শর্ত বাড়িয়ে নিলেন। তা হচ্ছে- 

  • "আমরা কখনো কোন মুসলিমকে প্রহার করবো না।"

অতঃপর তারা বললোঃ "এসব শর্ত আমরা মেনে নিলাম। আমাদের ধর্মাবলম্বী সমস্ত লোকই এসব শর্তের উপর নিরাপত্তা লাভ করলো। এগুলোর কোন একটি যদি আমরা ভঙ্গ করি তবে আমাদেরকে নিরাপত্তা দানের ব্যাপারে আপনার কোন দায়িত্ব থাকবে না এবং আপনি আপনার শত্রুদের সাথে যা কিছু করেন, আমরাও ওরই যোগ্য ও উপযুক্ত হয়ে যাবো।"

দলীল/সূত্রঃ যেসব কিতাব থেকে নেয়া

১. তাফসীরে ইবনে কাছীর: ইমাম ইবনে কাছীর (রহঃ) সূরা আত-তাওবাহ-এর ২৯ নম্বর আয়াতের তাফসীরের অধীনে এই দীর্ঘ বর্ণনাটি সনদসহ উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন: "মুহাদ্দিসগণ আব্দুর রহমান ইবনে গানাম আশআরী (রাঃ) থেকে বর্ণনা করেছেন..."

২. আহকামু আহলিজ জিম্মাহ: ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ) তাঁর বিখ্যাত গ্রন্থ 'আহকামু আহলিজ জিম্মাহ'-তে এই চুক্তিনামাটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন।

৩. অন্যান্য গ্রন্থ: এছাড়াও এটি ইমাম বাইহাকী-এর 'আস-সুনানুল কুবরা', ইবনে আসাকির-এর 'তারীখে দিমাস্ক' এবং সুয়ূতী-এর 'দুররে মানছুর'-এ বর্ণিত হয়েছে।

লেখক- আবু উবাইদা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ